সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে হাবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি
সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ জুন) সকাল ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন ফাঁকা অংশে একটি স্বর্ণচাঁপা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ বিভিন্ন শাখার পরিচালকরা একটি বকুল ফুল ও একটি বোতল ব্রাশ ফুলের গাছ রোপণ করেন। পরবর্তীতে বেলা ১১টায় হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নিয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের ক্যাম্পাস সবুজে ঘেরা, ক্যাম্পাসের এই সবুজ পরিবেশকে ধরে রাখতে আমাদের কাজ করে যেতে হবে। যার যার জায়গা থেকে নিজের ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে বিশ্ববিদ্যালয় পরিষ্কার থাকবে। স্বাভাবিক ও সুস্থভাবে জীবনযাপনের জন্য এবং মনকে সতেজ রাখতে পরিষ্কার তথা নির্মল পরিবেশ থাকা জরুরি।
ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিস, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলসহ সমগ্র ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের সামনের লেক পরিস্কার করা হয়।
উল্লেখ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied