ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অসন্তোষের ঘটনায় শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৪:১০

মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক নেতাদের সম্পৃক্ততা নেই। রবিবার (৫ জুন ২০২২) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভায় এ মত ব্যক্ত করেন উপস্থিত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিগণ।

আন্দোলনরত শ্রমিকরা কোন সেক্টর বা প্রতিষ্ঠানের শ্রমিক; কোন শ্রমিক সংগঠনের ইন্দনে আন্দোলন করছেন এ বিষয়ে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ অবগত নন। তবে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ শ্রম আইনের বিধিবিধান মোতাবেক সুনির্দিষ্ট পন্থা অবলম্বনপূর্বক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

এছাড়াও মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ চলমান আন্দোলনকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ পোশাক শিল্পের অগ্রগতিকে ব্যাহত করার লক্ষ্যে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। তবে শ্রমিকগণের ন্যায়সঙ্গত দাবি দাওয়া শ্রম আইন ও বিধি মোতাবেক প্রতিপালনে মালিকপক্ষ সর্বদাই সচেষ্ট মর্মে মত প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব শাহজাহান খান এমপি বলেন, চলমান বিক্ষোভ বা নিয়মতান্ত্রিক পন্থায় অগ্রসর না হয়ে, হঠকারি আন্দোলন করছেন যা কোন সফলতা বয়ে আনবে না। শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টি পূর্ব নির্ধারিত সময়মতো সরকার ও মালিকপক্ষের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিকদেরকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শাহজাহান খান এমপি।

৬ জুন সোমবার থেকে কারখানা যথারীতি খোলা থাকবে বলে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিগণ সভায় জানান।

সভায় চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপো লিমিটেড কারখানায় অগ্নিদুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) মিনা মাসুদ উজ্জামান। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিকসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের