গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ জুন
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ জুন থেকে শুরু হবে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষে ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। রোববার (৫ জুন) রাতে ভার্চুয়ালি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আগামী ৯ জুন আরও একটি সভা হবে। ওই সভায় চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে।
সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এ বছর ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেয়া হয়েছে। তারা আবেদন করতে পারবেন। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গতবার পরীক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হলেও এবার আবেদনের যোগ্যতা থাকলেই পরীক্ষা দেয়া যাবে। আমরা এবার চেষ্টা করব একসঙ্গে ভর্তি কার্যক্রম চালাতে, যাতে ক্লাস শুরু করতে বিলম্ব না হয়। তাহলে ভর্তি কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হবে না।
এর আগে গত সোমবার ভর্তি কমিটির এক সভায় আগামী ৩০ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীদের শুধু একবারই টাকা দিতে হবে। একটি মাত্র কেন্দ্র নির্ধারণ করবে শিক্ষার্থীরা। এই কেন্দ্রের অধীনেই পরীক্ষা দিতে পারবে। পাশাপাশি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।
গুচ্ছভুক্ত ২২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও রয়েছে- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছের সঙ্গে যুক্ত হয়েছে।
জামান / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে