জার্মান বিএনপিতে চলছে বিভাজন
নিশি চোরের মতো জার্মানিতে বিএনপির দলীয় কমিটি গঠন করে তোপের মুখে জার্মান বিএনপির নেতা আকুল মিয়া। তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল থেকে ওঠে আসা, রাজপথের পরীক্ষীত নেতা-কর্মীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ও কর্মি সমাবেশ না করে বার্য়ান ও হেসেন প্রদেশে বিএনপির নতুন কমিটি দিয়েছেন তিনি। আকুল মিয়ার এই পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছেন জার্মান প্রবাসী বিভিন্ন প্রদেশের বিএনপি নেতারা। এই নিয়ে আকুলপন্থী ও জার্মান বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিভাজন।
গত ৪ জুন ফ্রংকফুটের সালবাউ হলে বিএনপি হেসেন প্রদেশ (জার্মানী) শাখার উদ্যোগে বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতা-কর্মীদের সমন্বয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)-এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ-মাহফিল এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন কবির আহমেদ।
সভায় আকুল মিয়ার গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে গত ৪ঠা জুন তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে গঠিত নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন জার্মান বিএনপির অন্য নেতারা। কমিটিতে মোঃ রেজুওয়ান ইসলাম রাজু আহ্বায়ক, নুরুউদিন মিঠু মিনজু সদস্য সচিব করা হয় ।সভায় সভাপতিত্ব করেন বিএনপি হেসেন প্রদেশ শাখার সাবেগ সভাপতি নুরুউদিন মিঠু মিনজু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-সভাপতি আওলাদ হোসেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকর মনা ও মইনউদ্দিন মইন ।
এদিকে বায়ান ও হেসেন প্রদেশে আকুল মিয়ার কমিটি গঠন করার প্রতিবাদ জানিয়েছে ,বিএনপির সর্বস্তরের প্রাদেশিক ও স্থানীয় কমিটির নেতারা ।নেতারা বলেন, নিশি রাতের ভোট চোরদের মতো বিএনপি জার্মানিতে কোনো ধরনের পকেট কমিটি করতে দেবেন না তারা।
এমএসএম / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied