ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১০:৮

জনশুমারি ও গৃহ গণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয়, সেজন্য সব সংসদ সদস্যের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মন্ত্রী জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল সোমবার (৬ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধির এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি। দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ সারা দেশে করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি উদ্বোধনী খাম সংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়া বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।

জামান / জামান

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ