নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে পাঠান-জুবায়ের
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ফিমস ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার ( ৬ জুন) নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাইনুদ্দিন পাঠান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মো. জুবায়ের মোল্লা নির্বাচিত হন। অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আল-ফারাবি, যুগ্ম-সাধারণ সম্পাদক দিগন্ত ইসলাম, অর্থ সম্পাদক জাবেদ হোসাইন মিয়াজী, অফিস সম্পাদক মো. আল-আমীন, উপ-অফিস সম্পাদক মো. রমজান আলী, জনসংযোগ সম্পাদক নুসরাত জাহান বিথী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ আদনান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মাহমুদা আক্তার, সানজানা জাহের প্রীতি, তারেক রহমান ঈমন, জাকির হোসাইন এবং ফারজানা তানিশা।
নবনির্বাচিত সভাপতি মাইনুদ্দিন পাঠান বলেন, শিক্ষার্থীরা যাতে বিভাগীয় পড়াশোনার সাথে বাস্তবতার মিল রেখে সহজে বুঝতে পারে সে উদ্দেশ্যে আমাদের এই ক্লাব কাজ করে যাবে। এছাড়া মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন মৎস্য হ্যাচারি পরিদর্শনের জন্য ক্লাব থেকে উদ্যোগ নেয়া হবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied