চটের বস্তা গায়ে উরফি, হেসে খুন নেটবাসী!
অদ্ভুত সব পোশাকে নিজেকে উপস্থাপন করেন ভারতের টিভি অভিনেত্রী ও মডেক উরফি জাভেদ। কখনো স্বচ্ছ প্লাস্টিকের, কখনো কাঁচের, আবার কখনো ঝিনুক আকৃতির পোশাক পরে ট্রল হয়েছেন। তবে সমালোচনায় বিন্দুমাত্র কর্ণপাত করেন না তিনি। বরং নিজের গতিতে চালিয়ে যাচ্ছেন ফটোশুট।
এবার চটের বস্তা দিয়ে পোশাক বানিয়েছেন উরফি। সেই পোশাক পরে ফটোশুটও করেছেন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে ফটোশুটের ভিডিও শেয়ার করে উরফি জানান, মাত্র ১০ মিনিটেই এই পোশাক বানিয়েছেন।
আসলে পোশাক বলতে, কেবল দুই টুকরো পাটের বস্তা। সেটাকেই গায়ে জড়িয়ে পোশাকের নাম দিয়েছেন অভিনেত্রী। তার অদ্ভুত এই এই পোশাকের ভিডিওতে প্রায় ২ লাখ রিঅ্যাকশন পড়েছে।
বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন উরফি জাভেদ। তবে এর আগে তিনি বেপনাহ, কসৌটি জিন্দেগী কি, চন্দ্রা নন্দিনী, বড় ভাইয়া কি দুলহানিয়া, পাঞ্চ বিট ২-সহ বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন।
তবে এখন তিনি কাজের জন্য নয়, বরং এরকম উদ্ভট পোশাকে ফটোশুটের কারণেই আলোচনায় থাকেন। খোলামেলা রূপে ক্যামেরাবন্দি হওয়ার কারণে তাকে তীব্র সমালোচনাও সহ্য করতে হয়। কিন্তু তা গায়ে মাখেন না উরফি।
এমএসএম / এমএসএম
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’