ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য সেবায় মাইলস্টোন স্পর্শের পথে দেশ


জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির  photo জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ২:১৭

দেশের স্বাস্থ্য ও সেবা খাত বিশ্বের রোল মডেল হওয়ার পাশাপাশি মাইলস্টোন স্পর্শের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি। ৬ জুন রাতে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য  ওপরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত “কনসাল্টেসন মিটিং অন হেলথ সেক্টর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ:রিসেন্ট পারসপেকটিভস এন্ড ওয়ে ফরওয়ার্ড”-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা জানান। মন্ত্রী  বলেন, আমাদের স্মরণ রাখা দরকার হাজার মাইলে অভিযাত্রা একটি মাত্র পদক্ষেপ থেকে শুরু হয়। তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার হয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত অনেক ক্ষেত্রেই বিশে^র রোল মডেল হয়ে উঠেছে। এর প্রতিটি পদক্ষেপে আমাদের উন্নয়ন সহযোগিদের আস্থা পরামর্শ ও সহযোগিতা মিশে আছে।  সেই সাথে মিশে আছে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বের দিক নির্দের্শনা।

উন্নয়ন সযোগিদের আস্থায় রেখে একটি ঘনজনবসতিপূর্ণ দেশের স্বাস্থ্যখাত এখন সফলতার মাইল ফলক স্পর্শের দিকে এগিয়ে যাচ্ছে। অচিরেই বাংলাদেশ বিশ্বে স্বাস্থ্য সেবা খাতে একটি উদহরণ হয়ে উঠবে। তিনি বলেন, উন্নয়ন সহযোগিদের সকল পরামর্শ ও বক্তব্যের সাথে আমরা একমত। আমরা  অনেক খানি এগিয়েছি ।কিন্তু জার্নি শেষ হয়ে যায়নি। আমাদের  আরো অনেক কিছু করার আছে। কিছু সমস্যা আছে। যা সবার জানা। সমস্যাও জানা। সমাধানও জানা। তাই সামনের দিকে এগিয়ে যেতে আমাদের বিশেষ কোন বাধাঁ নেই। সেই লক্ষ্যেই শূরু হচ্ছে হেলথ সেক্টরের পঞ্চম ধাপের যাত্রা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল বাশার মোঃ খূরশিদ আলম, মেডিকেল এডুকেশন এন্ড ফ্যামিলি ডিভিশনের সচিব মোঃ সাইফূল হাসান বক্তব্য রাখেন । হেলথ সেক্টরের উদ্যোগগুলো তুলে ধরেন  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুস সালাম ও উপসচিব শাইলা শারমিন জামানের পরিচালনায়  স্বাস্থ্য সেক্টরের  উন্নয়ন সহযোগিরা তাদের  মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। 

তারা আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের জন্য অসংক্রমন রোগের প্রতিরোধ, এন্টি বয়োটিকের  অবাধ ব্যবহার, জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ,  স্বাস্থ্য সেক্টরে দক্ষ মানব সম্পদ বৃদ্ধিসহ ডাটা ব্যবস্থাপনায় আধুনিকায়নের উপর জোর দেন । সেই সাথে ভবিষ্যতে আরো আলাপ আলোচনার মাধ্যমে  কাজ এগিয়ে নিতে তাদের সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ।

এমএসএম / এমএসএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা