চাকরি স্থায়ীকরণের দাবিতে জবি উপাচার্য-রেজিস্ট্রারকে অবরুদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি একটাই, চাকরি স্থায়ী চাই। এই এক দাবি নিয়েই কাজ ফেলে তারা অটুট অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রথমে রেজিস্ট্রারের কক্ষে অবস্থান নেন। পরবর্তীতে রেজিস্ট্রার বেরিয়ে এলে তার পেছন পেছন এসে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
তাদের দাবি, দীর্ঘদিন যাবৎ আমরা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। ১০ থেকে ১২ বছর আমরা দৈনিক হাজিরাভিত্তিক আছি। দৈনিক ৬০০ টাকায় আমরা পরিবার-সন্তান নিয়ে সংসার চালাতে পারি না। আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি একটাই, চাকরি স্থায়ীকরণ চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক বা স্থায়ী করার অনেক নিয়োগ বিজ্ঞপ্তি হয়। ঢাকার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ হয় না। এখানে অনেকের বয়সও শেষ হয়ে যাচ্ছে। এমনকি সার্টিফিকেটের বয়সও শেষ হয়ে যাচ্ছে। আমরা এর সুরাহা চাই।
তারা আরো বলেন, চুক্তিভিত্তিক বাসচালক ও হেলপাররা বেতন ছাড়া কোনো বোনাস-ভাতা পান না। এমনকি কোনো উৎসব বা ঈদেও কোনো ভাতা পায়নি। পরিবহনের টেকনিশিয়ান-হেল্পাররাও হাজিরাভিত্তিক কাজ করছেন। অর্গান অনুসারে আমাদের পদ কম কিন্তু ইউজিসি দিচ্ছে না।
এ সময় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল তাদের দাবিগুলো লিখে জমা দিতে বলেন এবং উপাচার্যের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, আমরাও চাই তাদের চাকরিগুলো স্থায়ী হোক। তারা আমার কাছে চাকরি স্থায়ীর দাবি নিয়ে এসেছে। আমি উপাচার্যের সাথে কথা বলে তাদের জানাব।
তিনি আরো বলেন, আমরা এর আগেও ইউজিসির কাছে চিঠি পাঠিয়ে আসছি। এবার আড়াই শতাধিক পদের জন্য আবেদন করেছি। কিন্তু চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য মাত্র ১০টি পদ পেয়েছি। এটি মজার খোরাক ছাড়া আর কিছুই নয়।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied