প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মকর্তা পরিষদ, তৃতীয় শ্রেলিন কর্মচারীসহ অন্যান্য সংগঠন এই মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে।
কুবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সাবেক সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. রবিউল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির হুসেইনসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন- কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের, কর্মচারী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় কুবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা এগোলে বাংলাদেশ এগোবে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের আমরাই রুখে দেব। '৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'- ছাত্রদল যেই স্লোগান দিয়েছে এবং দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদের সব সময় সজাগ ও সোচ্চার থাকতে হবে, যেন কোনোভাবেই স্বাধীনতার অপশক্তি দেশের এবং শেখ হাসিনার কোনো ক্ষতি করতে না পারে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা