কুবিতে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন বাংলা ভাষা-সাহিত্য পরিষদের উদ্যোগে 'নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান ২০২২' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর বক্তব্য রাখেন স্বাগত বক্তা ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মাওলা, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন সিনিয়র স্কলার, শিক্ষার্থীরা হচ্ছেন জুনিয়র স্কলার। তাদের লক্ষ্য জ্ঞান ও গবেষণার চর্চা করা। এভাবেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আজকে একদল নবীনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হচ্ছে আর প্রায় ৬ বছর এই বিশ্ববিদ্যালয়ে কাটানো একটা ব্যাচকে বিদায় দেয়া হচ্ছে। এই বিদায়কে আমি বেদনাদায়ক হিসেবে দেখব না। তারা এখান থেকে ডিগ্রি সম্পন্ন করে বিদায় নিচ্ছে, যা সকলের জন্যই আনন্দের।
তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জ্ঞান, প্রজ্ঞা দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে তুলে ধরবে। আমি অন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি। বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছি, এটা আমারও বিশ্ববিদ্যালয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইকিউইসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান এবং বিভাগের অন্য শিক্ষকগণ।
উল্লেখ্য, নবীনবরণ ও প্রবীণ বিদায় শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে আয়োজনে। বিকেল থেকে শুরু হবে এই সাংস্কৃতিক আয়োজন।
এমএসএম / জামান
ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন
নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা
কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী