উন্নতমানের পরিচয়পত্র পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
দীর্ঘ অপেক্ষার পর উন্নতমানের পরিচয়পত্র পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বর্তমানে যে পরিচয়পত্র ব্যবহার করছেন, তা কাগজের আইডি কার্ড। এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের অসন্তোষ এবং আক্ষেপ ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উন্নতমানের পরিচয়পত্র দেয়ার উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উন্নতমানের পরিচয়পত্রের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি গঠন করা হছে। ওই কমিটির আওতায় শিক্ষার্থীদের উন্নতমানের পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়। আগামী ১৫ জুন পর্যন্ত উন্নতমানের আইডি কার্ডের জন্য ১৫০ টাকা দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা
কমিটির প্রধান ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা মনে করছে তাদের উন্নতমানের আইডি কার্ডের দরকার। সেজন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের হাতে উন্নত মানের আইডি কার্ড পৌঁছে দেয়ার, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদার সাথে যায়।
কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, আমরা যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে যেন উন্নতমানের আইডি কার্ড পৌঁছে দিতে পারি, তার জন্য চেষ্টা করছি। যারা আইডি কার্ড নিতে চায় তারা যার যার হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেন আবেদন করে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা