ইভিএম দেখতে নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ডাকছে ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে অথবা যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১৯ জুন থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইভিএম যাচাই করে মতামত দেয়ার জন্য ডাকা হবে। তিন ভাগে প্রতিদিন ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দল, ২১ জুন বিএনপিসহ ১৩টি দল এবং ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলকে ডাকা হবে। প্রতিটি দল তাদের প্রতিনিধি/কারিগরি টিমের পাঁচজন করে সদস্য পাঠাতে পারবে। দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে কয়েক দিনের মধ্যেই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেবে ইসি। এরই মধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছে সংস্থাটি। বর্তমানে ইসির কাছে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে, যা দিয়ে ১০০টির মতো আসনে ভোট নেয়া সম্ভব।
আগামী সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ৬ মাসের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
২০১১ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ চালু করে। সে সময় তারা বুয়েটের কাছ থেকে ১২ হাজার টাকায় মেশিন তৈরি করে নেয়। কিন্তু ওই মেশিন ২০১৫ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিকল হয়ে পড়ে। ফলে বুয়েটের কাছ থেকে নেয়া সব মেশিন বাদ দিয়ে নতুন করে আরো উন্নতমানের ইভিএম প্রস্তুতের সিদ্ধান্ত নেয় কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন। আর ওই সিদ্ধান্তের আলোকেই কেএম নূরুল হুদার কমিশন ২ লাখ টাকা দামের আরো উন্নত মেশিন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে তৈরি করে নেয়।
জামান / জামান
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা