ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন প্রদর্শনী অনুষ্ঠিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৪:৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ‘বিজ্ঞাপন প্রদর্শনী’ শীর্ষক অনুষ্ঠান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে বুধবার (৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে মার্কেটিং ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কেটিং ম্যানেজমেন্ট এর তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের বিজ্ঞাপন প্রদর্শনীর ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতে এমন আরো অনেক সৃজনশীল কাজের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন রবি উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোর্স শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার। এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সায়েন্টিফিক এডিআই ইনডেক্সের রাঙ্কিংয়ে বাংলাদেশের মার্কেটিং বিষয়ে সেরা গবেষকেদের তালিকায় প্রথম হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী