ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে সামাজিক বিজ্ঞান, কলা অনুষদ এবং সাইবার সেন্টারের যৌথ ল্যাব উদ্বোধন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৪:৩৪
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (নোবিপ্রবি) সাইবার সেন্টারে নব নির্মিত ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং সাইবার সেন্টারের যৌথ উদ্যোগে এ ল্যাব স্থাপন করা হয়। বুধবার (৮ জুন) বেলা ১১টায় নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং সাইবার সেন্টারের নবনির্মিত ল্যাব রুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম। 
 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় উপাচার্য যৌথ উদ্যোগে ল্যাব স্থাপন করায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং সাইবার সেন্টারের প্রশংসা করেন। তিনি বলেন, এর মাধ্যমে সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ সহ অন্যান্য অনুষদের শিক্ষার্থীরাও ল্যাব সুবিধা গ্রহন করতে পারবে। দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার আহবান জানান উপাচার্য। 
 
বিশেষ অতিথির আলোচনায় উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, এটি শিক্ষা কার্যক্রম আরো সুন্দর ভাবে পরিচালনা করতে সহায়তা করবে, শিক্ষার্থীরা ভালো ল্যাব সুবিধা গ্রহণ করতে পারবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, বিশ্বমানের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আইটি ও সফটওয়্যার ব্যবহারের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নোবিপ্রবি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
অনুষ্ঠানে সভাপতির আলোচনায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদুত সরকার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এটি সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের কাজে আসবে। এতদিন মুক্তিযুদ্ধ ইতিহাস বিভাগের গবেষণামূলক কার্যক্রমের জন্য কম্পিউটার সংকটের মধ্য থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সাইবার সেন্টার ল্যাবের ব্যবহারের মাধ্যমে উক্ত অনুষদের শিক্ষা ও গবেষণা খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশা করি। সাইবার সেন্টার ল্যাব উদ্বোধনের পিছনে সাহায্য করা প্রত্যেক মানুষকে জানাই ধন্যবাদ। 
 
সাইবার সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান রানা বলেন, এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য, যেকোন বিভাগ এই ল্যাবের সুবিধা গ্রহণ করতে পারবে। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?