ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে মিশনগুলোতে চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১০:৫৩

রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৮১টি মিশনে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার (৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত চিঠিতে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে মিশনপ্রধানদের নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সরকার রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত অনাবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স বৈধ পথে দেশে পাঠানোর ক্ষেত্রে মিশনগুলো আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়, মিশনগুলোর অধিক্ষেত্রভুক্ত অঞ্চলে বাংলাদেশের তফসিলি ব্যাংকের অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে উত্তম পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

দূতাবাসগুলোর পক্ষ থেকে উক্ত ব্যাংক অফিসগুলোতে দৈনিক রেমিট্যান্স পাঠানো সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা এবং বাংলাদেশি গ্রাহকের তালিকা করে ফোনে তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। এছাড়া মিশনে সংরক্ষিত প্রবাসী বাংলাদেশিদের তালিকা ব্যবহার করেও এ বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা এবং মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট ইত্যাদিতেও রাষ্ট্রদূত বা মিশন প্রধানের পক্ষ থেকে অনুরোধ সংবলিত ভিডিও বার্তা প্রচার করা যেতে পারে।

চিঠিতে আরো বলা হয়, বিদেশে অবস্থিত মিশনগুলো বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উপরে বর্ণিত নির্দেশনাগুলোর বাস্তবায়ন ছাড়াও মিশনের সুবিধামতো বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে। আশা করা যায়, এতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখা সম্ভব হবে।

চিঠিতে মিশনপ্রধানদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন পররাষ্ট্র সচিব।

জামান / সাদিক পলাশ

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী