ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১২:৫৮

পৃথিবীতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

যার বায়ুমান স্কোর ১৯৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
 
অন্যদিকে বায়ুমান স্কোর ১৬৯ নিয়ে তালিকার ৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এ মানকেও ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।

সোমবার (১২ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।

যার বায়ুমান স্কোর ১৯৩। বাতাসের এ মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া বায়ুমান স্কোর ১৯১ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ১৭৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, ১৭২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গাপুর ও পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুমান স্কোর ১৭০।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

aliul / aliul

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি পাঁচশ ছুঁইছুঁই

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী