বৃষ্টির কারণে স্থগিত কোক স্টুডিও কনসার্ট
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে হয়েছে বৃহস্পতিবার (৯ জুন) আর্মি স্টেডিয়ামে আয়োজিত কোক স্টুডিও কনসার্ট। বৃষ্টির কাছে হার মেনে স্থগিত করতে হলো সময়ের তুমুল আলোচিত এই কনসার্ট।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৫টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের আজকের কনসার্ট স্থগিত করা হয়েছে। নতুন সময় ও সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রতকূল আবহওয়ার কারণে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। পরবর্তী আপডেট জানানো হবে বিকেল ৪টায়।’ সে সময় এই আয়োজনের সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব বলেছিলেন, ‘দেরি হচ্ছে। তবে এই শো অবশ্যই হবে।’ কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গেলো এই আয়োজন।
এই কনসার্টে গান করার কথা কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসের। এছাড়াও ছিলেন সংগীত জগতের আরও কয়েকজন তারকা। যেমন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ ছিল দর্শকদের। কিন্তু শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত হয়ে গেছে।
এমএসএম / এমএসএম
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী