বিস্ফোরণে শাওনের মায়ের বাসায় ভয়াবহ আগুন
নির্মাতা, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বাসায় ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টায় গুলশান ১-এ অবস্থিত শাওনের মায়ের বাসায় এ দুর্ঘটনা ঘটে। শাওন জানান, রুমের এসি বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ছবিসহ একটি পোস্ট করে এই ঘটনার বর্ণনা দেন শাওন।
পোস্টে তিনি লেখেন, ‘আজ ভোর ৫টায় গুলশান ১ এ আমার মার বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’
শাওন আরও লেখেন, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’
সবশেষ শাওন জানান, ‘ঘরের মেঝেতে অনেকদিনের পুরোনো রান্নার খালা ঘুমাচ্ছিলেন। তিনিই প্রথম শব্দ শোনেন এবং আগুন দেখতে পান। তিনি বলেছেন এসি ছাড়া হয়নি। যদিও ফায়ার সার্ভিসের লোক জানিয়েছেন এসির সুইচ অন ছিল! ধারণা করা যাচ্ছে ভোরের দিকে গরম সহ্য করতে না পেরে হয়তো রান্নার খালা-ই এসি ছেড়েছিলেন!’
এমএসএম / এমএসএম
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী