রাত পোহালেই হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২২-২৩) অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জুন)।
গত ২৯ মে ২০২২ ইং হাবিপ্রবি সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের প্রাপ্ত ক্ষমতাবলে ৪র্থ কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ ইং নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত চলে মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা। কোনো প্রার্থী যদি মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে ৫ জুনের মধ্যে করতে হবে। এরপর গত ৬ জুন ও ৮ জুন চূড়ান্ত ভোটার তালিকা ও প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ভোট গ্রহণ হবে আগামী ১১ জুন (শনিবার) হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে।
চূড়ান্ত ভোটার তালিকা ও প্রার্থী তালিকা হতে জানা যায় এবারের নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ১৫ জন বৈধ প্রার্থী রয়েছে এবং ভোটার সংখ্যা ১৭ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার এবং দুইজন নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন হাবিপ্রবিসাস তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied