ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২২ বিকাল ৭:২৯

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। 

মিছিলে বিশ^বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় ‘রাসুল (সা.) এর ভালোবাসা, আমাদের ঈমান’, ‘রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন; মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদরে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ভারতের এক টেলিভিশন বিতর্কে বিজেপির দুইজন নেতা শুধু বিশ^নবীকেই নয়, সারা বিশে^র প্রায় ২০০ কোটি মুসলিমকে আঘাত করেছে। যে নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে ও উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা সহ্য করতে পারি নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ)। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। তাকে নিয়ে কোনো কটূক্তি করা হলে মুসলমানরা ঘরে বসে থাকবে না।

শিক্ষার্থীরা বলেন, আপনারা মুসলমান দেখেছেন, নবীর ভালোবাসা দেখেননি। অনতিবিলম্বে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল, বিজেপির প্রধানসহ ভারতকে বিশ^বাসীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। একইসাথে তাদের দল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখবো। একইসাথে বাংলাদেশকেও রাষ্টীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ