এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর শুরু ১ নভেম্বর
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের নামকরা শিল্পীদের অংশগ্রহণে চারুশিল্পের অন্যতম বৃহৎ আয়োজনে মাসব্যাপী দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর। আসরটি আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার (২৬ মে) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) ও দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি চিত্র শিল্পীদের এশিয়ান আর্ট বিয়েনালে অংশ নিতে আগ্রহীদের মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের mission.kualalumpur@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগের মাধ্যমে নিবন্ধন ফর্ম ও যাবতীয় তথ্যাদি সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত, বহির্বিশ্বের সঙ্গে দেশের চিত্রকলাকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৮১ সালে ১৪ দেশের অংশগ্রহণে যাত্রা শুরু হয় এশিয়ান আর্ট বিয়েনালের। এবার দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর।
এতে অংশগ্রহণের জন্য ২২ বছরের উর্ধ্বে জাতীয় পর্যায়ে নূন্যতম ২টি প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। চারুশিল্পীদের নিবন্ধন ও অংশগ্রহণ সংশ্লিষ্ট যাবতীয় তথ্যাদি জমাদানের শেষ তারিখ আগামী ৩০ জুন ২০২১।
প্রীতি / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন