ইনস্টাগ্রামে এক পোস্টেই কোটি টাকা নিলেন সামান্থা
বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্থা রুথ প্রভু। তবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও তার বেশ আয়। এবার বিকিনি পোশাকে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কোটি টাকার ওপরে নিলেন এই অভিনেত্রী।
বিদেশি নামি ব্র্যান্ড হাউজের প্রচারের ক্ষেত্রে (ইনস্টাগ্রামে স্থিরচিত্র পোস্ট) মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন সামান্থা। কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস ভুইশনের অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।
এবার বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এই ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কটি ৮ লাখ টাকা) নিয়েছেন সামান্থা। তেলেগু ডটকমও সে তথ্যই নিশ্চিত করেছে। স্থানীয় এ গণমাধ্যমটি বলছে সামান্থা এই পোস্টের জন্য প্রায় কোটির কাছেকাছি রুপি নিয়েছেন।
এই পোস্টে সামান্থার লুকে মুগ্ধ চিত্র তারকারাও। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মন্তব্য করেছেন 'Hottie'
গণমাধ্যমটি আরও বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। খুব সহজেই অনুমান করা যাচ্ছে ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে তার। ইনস্টাগ্রামে প্রতি মাসে ৩-৪টি ব্র্যান্ডের প্রচার করে থাকেন তিনি।
উল্লেখ্য, সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই