ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরে ভারি বৃষ্টি, খুলনায় শুরু হতে পারে তাপপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১২:৩৬

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে ভারি বৃষ্টি হচ্ছে। শনিবারও (১১ জুন) সেখানে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বৃষ্টিহীন। শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও চুয়াডাঙ্গায়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং দেশের অন্যত্র কম সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এমএসএম / জামান

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী