বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। পাশাপাশি দেশীয় বিভিন্ন বেসরকারি সংস্থাও দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে এসব সংস্থার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করছে।
এদিকে, দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দিতে এবং সমাজের সবপর্যায়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশি-বিদেশি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সব ধরনের শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে বিভিন্ন টিভি চ্যানেল দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান, টিভিসি প্রচার করবে। সারাদেশে কল-কারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার-ফেস্টুন ও পোস্টার টাঙানো হবে। শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকায় কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। কনভেনশন অনুসারে ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেয়া যাবে না। এজন্য এ বছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি বিশেষ গুরুত্ব বহন করছে।
জামান / জামান
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী