ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

খামারিদের জন্য হাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১:৩৮
খামারিদের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘উন্নত জাতের গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে রোববার (১২ জুন) সকাল ১০টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন। সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এসএম হারুন-উর-রশিদ। সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
 
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, এ অঞ্চলের মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই এ ধরনের আয়োজন। খামারিদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ বিশেষজ্ঞ আছেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা উনাদের কাছে থেকে অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনাদের কাছ থেকেও আমরা বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারব। এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটিকে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য খামারিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
উল্লেখ্য, কর্মশালায় ৪০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এমএসএম / জামান

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন