ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে বালুর ভেতরে মাদক


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৪:৪৫

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালুবোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ পাচারকালে একজনকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। আটককৃত পাচারকারী রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখিল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির মৃত মাহবুবুল আলমের ছেলে ট্রাকচালক মো. মঈন উদ্দিন (১৯)। রোববার (১২ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অজয় দেব জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাল্লাশি চালিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি বালুবোঝাই ট্রাকের ভেতরে একটি ড্রামভর্তি ১০টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ১ হাজার ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি