মহানবীকে কটূক্তির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক ইসলাম ধর্মের নবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে অবমাননার মন্ত্যব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১২ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান’, ‘আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা’, ‘সাম্প্রদায়িক আগ্রাসন, রুখে দাঁড়াও মুসলমান’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা নূপুর শর্মা ও নবীন জিন্দালের করা কটূক্তিকর মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, রাসূল (সা.)-কে নিয়ে যে-ই কটূক্তি করবে তাকে আমরা ছাড় দেব না। ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের ওপর যে নির্যাতন চালাচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। মহানবী (সা.) এবং মা আয়েশা (রা.)-কে নিয়ে যখন কোনো কটূক্তি করা হয়, কোনো মুসলমান তা সহ্য করতে পারে না। আজ ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ থেকে আমরা একটাই দাবি জানাতে, চাই তা হচ্ছে- ভারতের যে কূটনীতিবিদ এ কাজ করেছে তাকে রাষ্ট্রীয়ভাবে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হোক।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ করেন।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা