ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

করোনা বাড়ছে, সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৩:২

গত কয়েকদিন ধরে দেশে আবারও করোনা শনাক্ত বাড়ছে। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘কোভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।’কোভিড এখনো নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড এখনো আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’ 

ইতোমধ্যে মন্ত্রী-এমপিরা আবার আক্রান্ত হচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। 

টিকা না নিয়ে থাকলে দ্রুত নেওয়ার জন্য এসময় অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি বাস্তবায়ন হলে পরীক্ষা পদ্ধতিতে আরও স্বচ্ছতা আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্যানুযায়ী ওইদিন ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। শনাক্তের সংখ্যা ও হার দুটোই বেশ কিছুদিন ধরে বাড়ছে। রোববার অবশ্য করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ জুন করোনা শনাক্ত হয়েছিল ৪৩ জনের । সপ্তাহের ব্যবধানে সেটি সবশেষ ১২ জুন ১০৯ জনের দাঁড়িয়েছে। শনাক্তের হার দশমিক ৯৯ থেকে বেড়ে ২ দশমিক ০৬ শতাংশ হয়েছে।

এমএসএম / জামান

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার