ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

একাত্তর টিভির গাড়ি ভাংচুরে ছাত্রলীগের সংশ্লিষ্টতা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১১:৫৬
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাংচুরে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ৷ সোমবার (১৩ জুন) রাত ২টায় কু্বি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷ 
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ঘটনায় সম্পৃক্ত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ এম নূর উদ্দিন হোসাইনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 
 
এছাড়াও অব্যাহতির পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের নিকট তাকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। 
 
এর আগে, সোমবার রাত ৯টার দিকে ক্যাম্পাসসংলগ্ন এটিএম বুথের সামনে রাখা একাত্তর টিভির গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী