ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে জাদুুঘর তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:৩৭

ফরিদপুরের ভাঙ্গা অংশে পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী দিয়ে একটি জাদুঘর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের সাথে যুক্ত সকলের নাম সেতু এলাকায় ফলক করে লিখে রাখার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী যারা যারা কাজ কর্মের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। এছাড়া সচিব-মন্ত্রী সবার সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুলবেন। দরকার হয় গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ছবি তুলবেন। শুধু ছবি তোলা নয়, সেই সঙ্গে একটা মিউজিয়ামও হবে। সেই মিউজিয়ামে ছবিগুলো রাখা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম থাকে।

প্রধানমন্ত্রী বলেছেন, মূল খরচ দিয়েই নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু। পদ্মা সেতুর ব্যয় সময়ের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ, খরচ বেশি হয়নি।

একনেকের সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।

এমএসএম / জামান

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার