ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি শিক্ষকদের মানববন্ধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:৬

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি ড. মিজানূর রহমান, সদস্য ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেন, ড. আলীনূর রহমান ও গ্রিন ফোরামের সভাপতি ড. শহীদ মো. রেজওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মকে অসম্মান করে না। সম্প্রতি ভারতের দুজন নেতা-নেত্রী হজরত মুহম্মদ (সা.) এবং মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তারা আরো বলেন, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানালেও বাংলাদেশ সরকারকে এখন পর্যন্ত আমরা এর প্রতিবাদ জানাতে দেখিনি। পৃথিবীতে বড় বড় শক্তিশালী জাতি নবী ও রাসূলদের অসম্মান করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকেও যারা ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের নিয়ে অসম্মানজনক কথাবার্তা বলছে, তারাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে।

এমএসএম / জামান

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা