ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইবিতে নোফেল ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ ও প্রবীণ বিদায়


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘নোফেল ছাত্রকল্যাণ ফোরাম’-এর নবীন বরণ, প্রবীণ বিদায় ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অনুষদীয় ডিনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক, সাবেক উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রহিম উল্ল্যাহ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন এবং ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি অনি আতিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘নোফেল ছাত্রকল্যাণ ফোরাম’-এর ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ ব ম ফারুক। কমিটিতে কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মতিন মেহেদী সভাপতি ও ফজলুল করীম শাকিল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আ স ম ফাহাদ, তামিম আদনান, মাহমুদুল হাসান রাজু, হাসান রাকিব, শাকির আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সামিরা জাহান, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান ফাহিম, অফিস সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসনাত হুসাইন সাজিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত আরা সুমি, সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম, সাহিত্য সম্পাদক সফওয়ান রহমান, শিক্ষা সম্পাদক আহসান হাবিব রানা, ক্রীড়া সম্পাদক তানভীর তৃষান, প্রচার সম্পাদক নীরব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, আইন সম্পাদক দেলোয়ার হোসাইন জাহিদ, পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আল ফায়েদ, প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম সাইফুল।

এমএসএম / জামান

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা