আজ পহেলা আষাঢ়
আজ বুধবার, আষাঢের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে বর্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি, পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি।’
বর্ষা, বাংলা সনের তৃতীয় মাস। এটি বর্ষা মৌসুমে অর্ন্তভুক্ত দুই মাসের প্রথম মাস। আর নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বর্ষায় গ্রীষ্মের ধুলোমলিন জীর্নতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। নদীতে উপচেপড়া জল, আকাশে থাকে ঘন মেঘের ঘনঘটা। গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন পুড়ে তখন বর্ষার ঝুম ঝুম বৃষ্টির বরণডালা প্রশান্তি এনে দেয় মানুষের মনে।
বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরো কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। উপচে পড়া পদ্মপুকুর রঙিন হয়ে ফোঁটে বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি।
অনেকেই মনে করেন, বর্ষা যেমন আনন্দের, তেমনি হঠাৎ বিষাদে ভরিয়ে তোলে জনপদ। তবুও বর্ষা বাঙালি জীবনে নতুনের আবাহন। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলীর আস্তরণে আনে জীবনেরই বারতা। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাঙলা মায়ের নবজন্ম এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য-শস্য-বীজের উন্মেষতো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকে।
জামান / জামান
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি
দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার
রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য