ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১০:৫৮

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ বাংলাদেশি আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১১ জন কর্মী ও ১৩ জন ওমরাহ যাত্রী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, ১০ অক্টোবর দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রী হতাহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, আহত ২৪ বাংলাদেশির মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

তারা হলেন, হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) ও মো. ওমর ফারুক (সৌদি প্রবাসী কর্মী)। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
আহত বাংলাদেশিরা রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতাল, রিয়াদ মেডিক্যাল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আহত বাংলাদেশিরা রিয়াদ থেকে জেদ্দাগামী ফ্লাইটের জন্য ট্রানজিটে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

aliul / aliul

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির