ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যারা প্রেম করেছেন তাদের জন্য এই সিনেমা: বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:৪৭

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও নবাগত আদর আজাদ চৌধুরীকে নিয়ে ‘তালাশ’ শিরোনামে সিনেমা নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির। আগামী শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটি দেখতে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানান বুবলী ও আদর আজাদ।

অনুষ্ঠানে বুবলী বলেন, ‘‘অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে বেশ ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবাসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন।’

সিনেমার নায়ক নবাগত আদর আজাদকে নিয়ে এই নায়িকা বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরা। এছাড়া অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি