ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বহিষ্কৃত কুবি শিক্ষার্থী নূরের বহিস্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭১ টিভি'র গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে  বহিষ্কারকৃত শিক্ষার্থী এ এম নূর উদ্দীনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়।বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গোল চত্বর পর্যন্ত রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা  এই মানববন্ধন করেন।

দুই দফা দাবি নিয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা  দ্রুত এ এম নূর উদ্দীনের বহিষ্কার প্রত্যাহার করা এবং ৭১ টিভির বিরুদ্ধে  বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানহানির মামলা দায়ের করার দাবি করেন। অন্যথায় শিক্ষার্থীরা ৭১ টিভির বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলেন।মানববন্ধনে  আইন বিভাগের  শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, তদন্ত কমিটি কর্তৃক সুস্পষ্ট কোনো তথ্য ও প্রমাণ উপস্থাপন ব্যাতীত বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। প্রশাসন অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এমন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তাই আমরা দুদফা দাবি করেছি, দাবি পূরণ না হলে আমরা সাধারণ শিক্ষাথীরা ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, গত সোমবার  (১৩ জুন) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এটিএম বুথের সামনে ৭১ টিভি'র গাড়ি ভাঙচুর হলে এই ঘটনাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এম নূর উদ্দীনকে ১৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঘটনার দিন রাতেই এ এম নূর উদ্দীনকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী