মহানবীকে কটূক্তির প্রতিবাদ ইবি কর্মকর্তাদের
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। শনিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করে কর্মকর্তারা।
কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটসহ দুই শতাধিক কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি শুরু করে তারা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ।
মানববন্ধনে কর্মকর্তারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)। তাকে নিয়ে কেউ কটূক্তি করবে এটা আমরা সহ্য করতে পারিনা। সম্প্রতি ভারতের দু’জন নেতা-নেত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পৃথিবীব্যাপী ফেৎনা-ফাসাদ সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় কর্মকর্তারা ভারত সরকারকে ফেৎনা-ফাসাদ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট