ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইউসিবি পার্লামেন্ট বিতর্কে জবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইবি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৫:৫

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিতার্কিক দল। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শনিবার (১৮ জুন) এফডিসিতে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

‘প্রস্তাবিত বাজেট করোনা অভিঘাত উত্তরণে সহায়ক হবে’ বিষয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। বিপক্ষে অবস্থান নিয়ে জবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতার্কিকরা।

বিতর্কে অংশ নেয়া ইবির বিতার্কিকরা হলেন- আবু হুরাইরা (বিরোধীদলীয় নেতা), নওরীন নুসরাত (বিরোধীদলীয় উপনেতা), ইসতিয়াক আহমেদ (বিরোধীদলীয় সাংসদ)। এছাড়াও সাইলেন্ট স্পিকার হিসেবে ছিলেন তামিম আদনান ও নাজমুস সাকিব।

জানা গেছে, ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক মাইনুল আলম, সাংবাদিক শারমীন রিনভী, সাংবাদিক জাহিদ রহমান ও সাংবাদিক সুশান্ত সিনহা। ছায়া সংসদে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের ট্রফি প্রদান করেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতাটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। 

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ