ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্ব বাবা দিবস আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২২ সকাল ৯:৫৩

‘কাটে না সময় যখন আর কিছুতে/বন্ধুর টেলিফোনে মন বসে না/জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/মনে হয় বাবার মতো কেউ বলে না/আয় খুকু আয়, আয় খুকু আয়...।’ হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া বাবাকে নিয়ে এই গান সন্তানদের নস্টালজিয়ায় নিয়ে যায়। যার স্নেহ অবারিত শুধুই সন্তানের জন্য। নিখাঁদ আশ্রয়, বাবা মানে ভরসা। বাবা শাশ্বত, বাবা চির আপন। বাবা মানে নির্ভরতার বটবৃক্ষ। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে আজ পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার এ দিবস পালিত হয়।

‘বাবা’ শব্দটি বিশ্বব্যাপী নিখাঁদ ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়। নানা দেশে ভাষা অনুযায়ী বাবাকে নিজস্ব ভাষায় ডাকে সন্তানরা। বাংলাদেশেও বাবাকে নিয়ে আছে মধুর মধুর সম্বোধন। কেউ ডাকে আব্বা, কেউ আব্বু, কেউ বাবা, কেউ বাবু, কেউ পাপা। বিশ্বের বিভিন্ন দেশেও তেমনই বাবাকে ডাকার নিজস্ব ভাষা। সবচেয়ে বেশি প্রতিশব্দ বোধহয় ইংরেজি ভাষাতেই! ইংরেজরা বাবাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা। জার্মান ভাষায় বাবাকে ডাকে ‘ফ্যাট্যা’ আবার ড্যানিশরা ‘ফার’। আফ্রিকান ভাষায় ‘ভাদের’, চীনে ভাষায় চীনারা ‘বাবা’ কেটে ‘বা’ বানিয়ে নিয়েছে। ক্রি (কানাডিয়ান) ভাষায় বাবা হচ্ছেন ‘পাপা’, ক্রোয়েশিয়ায় ‘ওটেক’, ব্রাজিলে পর্তুগিজ ভাষায় ‘পাই’। ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে বাবা ডাক। ফিলিপিনো ভাষায় বাবা হলেন তাতেই, ইতেই, তেয় আর আমা। হিব্রু ভাষায় বাবা হচ্ছে ’আব্বাহ্’। হিন্দি ভাষায় পিতাজি, ইন্দোনেশিয়ান ভাষায় বাপা কিংবা আইয়্যাহ, জাপানি ভাষায় ওতোসান, পাপা। পূর্ব আফ্রিকায় অবশ্য বাবাকে ‘বাবা’ বলেই ডাকা হয়। হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও বাবা শব্দের অনেক প্রতিশব্দ আছে, যেমন- আপা, আপু, এদেসাপা।

সব ধর্মে বাবার সন্তুষ্টির কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে আছে, ‘আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে নিহিত।’ সনাতন ধর্মমতে, ’পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সব দেবতা খুশি হন।’ 

১৯০৮ সালে প্রথম বাবা দিবসের উদ্যোগ নেয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে প্রথম ৫ জুলাই দিবস পালন করা হয়। এরপর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন।

জামান / জামান

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির