পাকিস্তানি বিজ্ঞাপনে ‘গাঙ্গুবাই’, সমালোচনা তুঙ্গে
পাকিস্তানি রেস্তোরাঁ ‘সুইং’র বিজ্ঞাপনে আলিয়া ভাট। বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত দৃশ্যটি হঠাৎ দেখলে চমকে যেতে হয়। তবে নাহ, ভালো করে দেখলেই বুঝতে পারবেন দৃশ্যটি আসলে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার দৃশ্য।
দৃশ্যটিতে দেখা যায় হাতের ইশারায় রোজগারের জন্য পুরুষদের ডাকছেন আলিয়াকে। আর সেই দৃশ্যই প্রচারের জন্য ব্যবহার করে বিপাকে পাকিস্তানি রেস্তোরাঁ ‘সুইং’।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবি থেকে আলিয়ার এ দৃশ্য ব্যবহার করে ট্যাগ লাইনে ‘সুইং’র তরফ থেকে লেখা হয়েছে ‘আজা না রাজা, কীসের জন্য অপেক্ষা করছেন’। জানা যায় রেস্তোরাঁটি সোমবার পুরুষদের জন্য ২৫ শতাংশ ছাড় দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই পাকিস্তানি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এ ধরনের যন্ত্রণাদায়ক দৃশ্যটি কিভাবে কেউ নিজেদের লাভের জন্য ব্যবহার করতে পারেন?
আরেকজন লিখেছেন এ ধরনের দৃশ্য প্রচারের জন্য ব্যবহার করেই আপনারা বুঝিয়ে দিয়েছেন, আপনারা কতটা নিচু মানসিকতার।
কেউ কেউ আবার এ বিজ্ঞাপনটিকে ‘নারী বিদ্বেষী’ বলে কটাক্ষ করেছেন।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা