ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রোববার (১৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
তিনি বলেন, রোববার বেলা ১১টায় এ সংক্রান্ত সভা শুরু হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। ওই সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখাসাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হবে। ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুই ঈদ। ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন। ঈদ অনেক বড় ইবাদত ও আমল। জ্ঞাতব্য যে, দুই ঈদের নামাজ একই ধরনের ও নিয়মের। ঈদের নামাজ দুই রাকাত এবং তা ওয়াজিব।
জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি
দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার
রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল