ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

২০ দিন পর দেশে করোনায় মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৫৯

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৩৮৩ শতাংশ। আগের সপ্তাহে এই বৃদ্ধির হার ছিল ১১৮ দশমিক ১ শতাংশ। তবে গত দুই সপ্তাহে দেশে করোনায় কারো মৃত্যু হয়নি।  সোমবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৩৫ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৪৩ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২১২ জনের করোনা শনাক্ত হয়।

দেশে করোনার সবশেষ চিত্র : গত ২৪ ঘণ্টায় দেশে ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। এ সময়ে করোনায় এক জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে।

এমএসএম / জামান

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি