গুচ্ছ ভর্তি: ১৯ কেন্দ্রে হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা আবেদনে যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং ওই কেন্দ্রের অধীনেই পরীক্ষা নেয়া হবে।
সোমবার (২০ জুন) সমন্বিত ভর্তি পরীক্ষার সদস্য-সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান দৈনিক সকালের সময়কে এসব তথ্য জানান।
ওহিদুজ্জামান বলেন, ‘এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং এই কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। যদি কোনো কেন্দ্রে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী হয়, তাহলে ওই কেন্দ্রে আশপাশের স্কুল কলেজে পরীক্ষা নেয়া হবে।’
গুচ্ছ পরীক্ষার কেন্দ্রগুলো হলো-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
এ ছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; খুলনা বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; বরিশাল বিশ্ববিদ্যালয়।
এবার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণাসহ নতুন দুইটি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পড়েনি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র করার জন্য সবাইকে আলাদা আলাদা চিঠি দেয়া হলেও এই তিনটি বিশ্ববিদ্যালয় সাড়া দেয়নি বলে জিএসটির একাধিক সূত্রে জানা যায়।
কেন্দ্র নির্ধারণের বিষয়ে ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক দৈনিক সকালের সময়কে জানান, ‘গতবার পরীক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হলেও এবার আবেদনের যোগ্যতা থাকলেই পরীক্ষা দেয়া যাবে। এছাড়াও ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা একটি কেন্দ্র সিলেক্ট করবে এবং সেখানেই পরীক্ষা দিতে পারবে। আমরা এবার চেষ্টা করব একসঙ্গে ভর্তি কার্যক্রম চালাতে, যাতে ক্লাস শুরু করতে বিলম্ব না হয়। তাহলে ভর্তি কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হবে না।’
অনলাইনে গত ১৫ জুন থেকে শুরু হয়েছে আবেদন, চলবে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ৩০ জুলাই বিজ্ঞান বিভাগ, ১৩ আগস্ট মানবিক বিভাগ এবং ২০ আগস্ট বাণিজ্য বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফি এবার ধরা হয়েছে ১৫০০ টাকা।
শিক্ষার্থীরা তাদের পঠিত বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে এবারও যে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন বিভাগ এ বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া কারিগরি সমস্যার ক্ষেত্রে ইমেইলের (help@gstadmission.ac.com) মাধ্যমে যোগাযোগ করা যাবে।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied