ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এবার সত্যিই চমক দেখালেন অনন্ত জলিল!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:৫৭

চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। বছর দুয়েক আগে এর একটি ট্রেলার প্রকাশ করা হয়। যেটা দেখে হেসে গড়াগড়ি খায় দর্শক। নিম্নমানের সম্পাদনা ও অপরিপক্ব অভিনয়ের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয় সিনেমাটি।

যদিও অনন্ত জলিল জানান, সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজম।আগামী কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন দ্য ডে’। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির চূড়ান্ত ট্রেলার। এবার অনন্ত জলিল সত্যিই যেন চমকে দিলেন। আগের ট্রেলারের তুলনায় এটি অনেক বেশি মানসম্মত হয়েছে বলে মনে করছেন দর্শক-সমালোচকরা।

রোববার (১৯ জুন) রাতে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার উন্মুক্ত করেন অনন্ত জলিল। ৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন। নির্মাণশৈলি, ভিএফএক্স ও সম্পাদনায় ছক্কা হাঁকিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষার অভিনয় ও ডাবিং নিয়ে দর্শকের আক্ষেপ রয়েছে। তাদের স্থলে দক্ষ অভিনয়শিল্পী থাকলে সিনেমাটির ষোলকলা পূর্ণ হতো বলে মনে করছেন দর্শক।

এই সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন চৌকস পুলিশ কর্মকর্তার ভূমিকায়। যিনি দেশ ও মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দুর্ধর্ষ মিশনে যান। তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন তারই স্ত্রী বর্ষা। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ইরানের অনেক শিল্পী।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি