ভারি বর্ষণে বন্যার অবনতির সম্ভাবনা
বন্যাকবলিত সিলেটসহ সারাদেশে বজ্রপাতসহ অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৫টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বজ্রপাত ও ভারি বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২০ জুন) বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।
সতর্কবাণীতে আরো বলা হয়, অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এছাড়া মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়িা বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জামান / জামান
রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ