ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আজ পদ্মা সেতুর দুই পাড়ে ২টি থানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ১০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতালের আধুনিকায়নের কাজ, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন জিডি ব্যবস্থার উদ্বোধন করবেন।

পুলিশ সদর দফতরের পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান এ বিষয়ে বলেন, দুটি থানা হচ্ছে পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে। সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে। এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০ বাড়ি হস্তান্তর করেন।

কামরুজ্জামান বলেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে। এছাড়া প্রধানমন্ত্রী আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাকের আধুনিকায়ন কাজের কার্যক্রম উদ্বোধন করবেন।

জামান / জামান

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি