দুই ডোজ টিকার আওতায় দেশের ১১ কোটি ৮৬ লাখ মানুষ
কয়েক দিন ধরে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনাক্তের হার সপ্তাহের ব্যবধানে ১০ শতাংশ ছাড়িয়েছে। করোনা নিয়ন্ত্রণে দেশের স্বাস্থ্য বিভাগ থেকে বুস্টার ডোজ নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। দেশে এ পর্যন্ত দুই ডোজ টিকা নিয়েছেন ১১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ। এরমধ্যে গত এক দিনেই সারাদেশে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭৪৭ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৮৮৬ জন মানুষ। এ ছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৫ হাজার ৩৫৪ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৯ হাজার ৫৭৯ জনকে। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮০ জনকে। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
দেশে গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ১০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।
জামান / জামান
রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ