ইবিতে আইআইইআর ভবনের উদ্বোধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাম ফলক উন্মোচনের মধ্যদিয়ে ভবনের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মো. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন।
অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়বে।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, মানুষের সর্বপ্রথম আকাঙ্ক্ষা শিক্ষা অর্জন করা আর দ্বিতীয় আকাঙ্ক্ষা একটি বাড়ি। আইআইইআরের পেছনে যারা মেধা, শ্রম ও পরিচালনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু