হাবিপ্রবিতে "ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট, ও সদস্যগণকে (শিক্ষক-কর্মকর্তাবৃন্দ) নিয়ে দুই দিন ব্যাপী "ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং এটুআই প্রকল্প এর ফ্যাসিলিটেটর মোঃ আতিকুর রহমান, সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।
এ সময় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, সে লক্ষ্য বাস্তবায়নে হাবিপ্রবিও একটি বড় অংশীদার এবং আমরা সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। এ লক্ষে আমি এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর ৪ নভেম্বর ২০২১ তারিখে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাগণের সমন্বয়ে নৈতিকতা কমিটি, ই-ফাইলিং, ই-নথি, ইনোভেশন টিম, বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়ন টিম, বার্ষিক ক্রয় পরিকল্পনা কমিটি, বাজেট ম্যানেজমেন্ট কমিটি, বাজেট ওয়ার্কিং গ্রুপের কমিটি, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কোর কমিটিসহ ১১ কমিটি করে দিয়েছিলাম। তিনি বলেন, সেবা নিশ্চিতের জন্য আমাদের অভিযোগ, প্রতিকার ও ব্যবস্থাপনা কমিটিও রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো ম‚লত শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ। আজকের প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে ই-গভর্ন্যান্স এর উপর। সামনে আমাদের ই-গভর্ন্যান্স এর দিকে ঝুঁকতে হবে। তাই আজকের কর্মশালার গুরুত্ব অনেক। এ জন্য আমি আইকিউএসি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি”।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied